গান্ধীনগর, ১৯ ডিসেম্বর: বিশেষ নিবিড় সংশোধন অভিযানের আওতায় গুজরাটের সমস্ত বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে জেলা নির্বাচন আধিকারিকরা স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে খসড়া ভোটার তালিকার কপি তুলে দেবেন।
আজ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে নাগরিকরা খসড়া তালিকায় নিজেদের নাম যাচাই করতে পারবেন এবং নতুন নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া বা তথ্য সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন।
এদিকে, চূড়ান্ত ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে নির্বাচন দপ্তর অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃত ভোটারদের তালিকা বুথ স্তরের এজেন্টদের সঙ্গে ভাগ করে নিয়েছে। এর ফলে ভোটার তালিকা আরও পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

