নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক এবং ভারতের গণতন্ত্রের দৃঢ়তা তুলে ধরতে অমিত শাহ সুনির্দিষ্ট তথ্য পেশ করেছেন।
এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অসাধারণ বক্তৃতা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনি আমাদের নির্বাচন প্রক্রিয়ার নানা দিক, গণতন্ত্রের শক্তি তুলে ধরেছেন এবং বিরোধী দলের মিথ্যাচারকেও প্রকাশ করেছেন।”

