আগকরতলা, ৮ ডিসেম্বর : ২০২৪–২৫ অর্থবছরে বহু জনজাতি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পোস্ট–ম্যাট্রিক স্কলারশিপ পাননি। তাউ স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছে টিএসএফ। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি সংগঠনের নেতৃত্বদের।
ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিএসএফ-এর সহ-সভাপতি জন দেববর্মা জানান, ২০২৪–২৫ অর্থবছরে বহু জনজাতি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পোস্ট–ম্যাট্রিক স্কলারশিপ পাননি। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ প্রদানে দীর্ঘ বিলম্বের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমস্যার মুখোমুখি হচ্ছেন। অর্থনৈতিকভাবে দুর্বল জনজাতি পরিবারের শিক্ষার্থীরা যে সম্পূর্ণভাবে এই বৃত্তির উপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যান। ফলে, জনজাতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অতি দ্রুত বকেয়া বৃত্তি প্রদানের দাবিতে আজ পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করে।
তিনি আরও জানান, অবিলম্বে বকেয়া বৃত্তি প্রদান করা হোক। যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তবে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

