News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : দিল্লির কাছে ইনিংসে পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা
Image

কোচবিহার ট্রফি : দিল্লির কাছে ইনিংসে পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইনিংস পরাজয়ের মুখে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে বুধবার তৃতীয় দিনের সকালেই মরশুমে দ্বিতীয় পরাজয়ের তেতো স্বাদ ভোগ করবে ত্রিপুরা। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। যে উইকেটে দিল্লির ব্যাটসম্যানরা দাপট দেখালেন সেই উইকেটেই হুমরি খেয়ে পড়ে গেলেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। রাজ্য দলের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং য়ে নিশ্চিত পরাজয়ের পথে রাজ্য দল। ফলোঅনে খেলতে নেমেও চাপে রাজ্য দল। ইনিংস পরাজয় এড়াতে রাজ্য দলকে আরও ২১৫ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র ৬ উইকেট। এখন দেখার ইনিংস পরাজয় এড়াতে পারে কি না রাজ্য দল। পালামের এয়ার ফোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দিল্লির গড়া ৩৮৬ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৫ রানে। ২৮১ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা চার উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের সাথী কেটে ৩২৫ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ৬১ রান যোগ করার ফাঁকে শেষ তিনটি উইকেট হারায় দিল্লি। শেষ দিকে উধাব মোহন ৯৯ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। দিল্লি ১০৯.২ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ৩৮৬ রান করে। ত্রিপুরার পক্ষে মাহিন চৌধুরী ৪৮ রানে, অভিক পাল ৬৩ রানে এবং রায়হান আহমেদ আরমান ৬৮ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান দীপঙ্কর ভাটনগর এবং দেবাংশু দত্তকে কেনও শেষের দিকে নামানো হয়েছে তা জানা যায়নি। ত্রিপুরা ৩৬.১ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে রিয়াদ হোসেন ৫৭ বল খেলে সাতটি বাউন্ডারি সাহায্যে ৩২, অর্কজিৎ সাহা তেত্রিশ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ২৫, দেবাংশু দত্ত ১২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং দীপঙ্কর ভাটনগর ১৪ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দিল্লির পক্ষে অর্ণব এস বিজ্ঞা ১৬ রানের তিনটি এবং উধাব মোহন ১৫ দুটি উইকেট দখল করেন। ২৮১ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩১ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে ৬৬ রান করে। দলের পক্ষে দীপঙ্কর ভাটনগর ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, জয় চক্রবর্তী ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং সিদ্ধার্থ দেবনাথ ৩৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দিল্লির পক্ষে কিরিট কৌশিক ৫ রানে ৩ টি উইকেট দখল করেন। ত্রিপুরা এখনও ২১৫ রানে পিছিয়ে রয়েছে। এখন দেখার ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা রাজ্য দল।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top