News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালী মন্ডলে মুখ্যমন্ত্রীর সাংগঠনিক বৈঠক, নতুন অফিস নির্মাণের ঘোষণা
Image

বড়দোয়ালী মন্ডলে মুখ্যমন্ত্রীর সাংগঠনিক বৈঠক, নতুন অফিস নির্মাণের ঘোষণা

আগরতলা, ৩০ নভেম্বর : বড়দোয়ালী মন্ডলের নতুন কমিটি গঠনের পর রবিবার প্রথমবারের মতো মন্ডল কার্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এদিন ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। কর্মকর্তাদের সাথে একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নতুন মণ্ডল অফিস তৈরির প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে এবং শীঘ্রই তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন,
“এখানে সব সময়ই আসার ইচ্ছে হয়, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আজ রবিবার, যানজট কম থাকবে মনে হওয়ায় হঠাৎ আসার সিদ্ধান্ত নিই।”

নিজ বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী অতীতের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। সাম্প্রতিক কমিটি গঠন পরবর্তী এই বৈঠককে সংগঠন শক্তিশালী করার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

স্থানীয় কার্যকর্তা ও নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর আকস্মিক উপস্থিতিকে উৎসাহব্যঞ্জক হিসেবে দেখছেন।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top