News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাছের সাথে স্কুটির সংঘর্ষে মৃত্যু এক যুবকের, আহত এক
Image

গাছের সাথে স্কুটির সংঘর্ষে মৃত্যু এক যুবকের, আহত এক

শান্তিরবাজার, ২৭ নভেম্বর: অসাবধানতা ও বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলেই প্রতিদিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার পতিছড়ীর রাতাছড়া এলাকায় ঘটে ভয়াবহ স্কুটি দুর্ঘটনা। টি আর–০৮–ডি–৮৪৬৮ নম্বরের একটি টিভিএস স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের, এবং গুরুতর আহত হন আরেকজন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীরা। তারা দু’জনকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দের্ববমা (২৬) নামে যুবককে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মহানন্দ বৈষ্ণব পাড়ায়। অপরদিকে আহত সোহেল রিয়াং – র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তার বাড়ি গুডরাই রিয়াং পাড়ায়।

দমকলকর্মী ও শান্তিরবাজার থানার ওসি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে চলার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে দেহটি তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top