আগরতলা, ২৬ নভেম্বর: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন নেশা কারবারিকে আটক করেছে। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কাঁসারি পট্টি ও ওমেন্স কলেজ সংলগ্ন এলাকায় টানা তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
আজ সংবাদমাধ্যমকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানান, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মোট পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ওসি সুব্রত দেবনাথ জানান, নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে।

