কুমারঘাট হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫০০ মিটার জুড়ে রক্তের দাগ, চাঞ্চল্য

আগরতলা, ২০ নভেম্বর : কুমারঘাট হাসপাতাল সংলগ্ন এলাকায় ভোরবেলা হঠাৎই দেখা যায় দীর্ঘ প্রায় ৫০০ মিটার জুড়ে রক্তের দাগ। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীর মধ্যে চরম কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

স্থানীয়রা জানান, সকালের দিকে প্রথমে কয়েকজন পথচারী রক্তের দাগ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। রক্তের দাগ দেখে কেউ কেউ ঘটনার পেছনে দুর্ঘটনার আশঙ্কা করছেন, আবার কেউ বা অপরাধমূলক ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না।

ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট হাসপাতাল সংলগ্ন এলাকা জুড়ে এখনো চাঞ্চল্য বিরাজ করছে।