News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দের জওহর’-কে শ্রদ্ধা: জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে রাহুল গান্ধীর শ্রদ্ধার্ঘ্য
Image

হিন্দের জওহর’-কে শ্রদ্ধা: জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে রাহুল গান্ধীর শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি নেহরুকে ‘হিন্দের জওহর’ বলে অভিহিত করেন এবং জানান যে নেহরুর আদর্শ আজও অনুপ্রেরণার উৎস।

এক্স-এ পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, স্বাধীন ভারতে সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি নির্মাণ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তাঁর সুদূরপ্রসারী ও নির্ভীক নেতৃত্ব দেশকে নতুন দিক নির্দেশনা দিয়েছিল। তাঁর আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। জন্মবার্ষিকীতে ‘হিন্দের জওহর’-কে জানাই শ্রদ্ধাঞ্জলি।

দিনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জিকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

চাচা নেহরু নামে স্নেহভরে পরিচিত জওহরলাল নেহরু শুধু আধুনিক ভারতের স্থপতি নন, শিশুদের প্রতি তাঁর গভীর মমতা ও উদ্বেগের জন্যও স্মরণীয়। তাঁর জন্মদিন ১৪ নভেম্বর সারা দেশে শিশু দিবস (বাল দিবস) হিসেবে উদযাপিত হয়।

কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়, পণ্ডিত জওহরলাল নেহরু জিকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা। আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা হিসাবে তাঁর গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বিজ্ঞানমনস্কতার আদর্শ আজও দেশের অগ্রগতিকে পথ দেখায়। তাঁর উত্তরাধিকারই আমাদের প্রেরণার আলো।”

আরেকটি পোস্টে কংগ্রেস নেহরুর শিশুপ্রেমের কথা স্মরণ করে জানায়,
“চাচা নেহরুকে স্মরণ করি, যিনি বিশ্বাস করতেন শিশুরাই জাতির ভবিষ্যৎ। রাইট টু এডুকেশন, সর্বশিক্ষা অভিযান ও মিড-ডে মিলের মতো উদ্যোগের মাধ্যমে কংগ্রেস তাঁর স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়েছে, যাতে প্রতিটি শিশু শিখতে ও বেড়ে উঠতে পারে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জির জন্মবার্ষিকীতে তাঁকে জানাই শ্রদ্ধা।

১৪ নভেম্বর ১৮৮৯ সালে জন্ম নেওয়া পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top