News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ কিনে বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য লালছড়া রায়পাড়ায়
Image

মাছ কিনে বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য লালছড়া রায়পাড়ায়

আগরতলা, ৯ নভেম্বর:
খোয়াই জেলার লালছড়া রায়পাড়ায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল এলাকা। রবিবার সকালে বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক ব্যক্তি। মৃতার নাম শিল্পী রায় (৫৬)। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ও চাঞ্চল্য।

জানা গেছে, এদিন সকালে প্রায় ৭টা নাগাদ স্বামী-স্ত্রী একসঙ্গে বসে সকালের চা পান করেন। এরপর স্বামী বাজারে মাছ কিনতে যান। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসেন, তখন ঘরে ঢুকে দেখতে পান স্ত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন।

মৃতার স্বামী জানান, বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি ছিল না। স্ত্রী কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না।

ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিল্পী রায়। সেই কারণেই সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে লালছড়া রায়পাড়ায়।

Releated Posts

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

খোয়াই জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজে রেড্ডি

আগরতলা, ১০ এপ্রিল: খোয়াই জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিজে রেড্ডি। সম্প্রতি এই পদে…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top