News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গারদ টিলা কালী মন্দিরে চুরি, স্বর্ণালংকার উধাও
Image

গারদ টিলা কালী মন্দিরে চুরি, স্বর্ণালংকার উধাও

আগরতলা, ৮ নভেম্বর : কমলপুরে পরপর দুই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কমলপুর রাম ঠাকুর সেবা মন্দিরে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল গভীর রাতে চোরের দল গারদ টিলা কালী মন্দিরে হানা দেয়।

জানা গেছে, গতকাল রাতের চোরেরা মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী মায়ের গায়ে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। আজ শনিবার সকালে মন্দিরের পূজারী প্রতিদিনের মতো পূজা দিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা এবং মূর্তির গায়ে থাকা সমস্ত স্বর্ণালংকার উধাও।

তিনি সঙ্গে সঙ্গে মন্দির কমিটির সদস্যদের খবর দেন এবং পরে বিষয়টি কমলপুর থানায় জানান। খবর পেয়ে কমলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন আচার্য্য ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরপর দুই মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও মন্দির এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top