News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারও বাংলাদেশি অনুপ্রবেশ! আগরতলা রেলস্টেশন ও খোয়াই সীমান্ত থেকে মোট পাঁচজন অনুপ্রবেশকারী আটক, সঙ্গে আটক দুই টাউট
Image

আবারও বাংলাদেশি অনুপ্রবেশ! আগরতলা রেলস্টেশন ও খোয়াই সীমান্ত থেকে মোট পাঁচজন অনুপ্রবেশকারী আটক, সঙ্গে আটক দুই টাউট

আগরতলা, ৪ নভেম্বর : রাজ্যে ফের ধরা পড়ল একাধিক বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা। আজ আগরতলা রেলস্টেশন এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। পাশাপাশি, খোয়াই জেলার আশারামবাড়ি সীমান্ত এলাকা থেকে আরও দুই বাংলাদেশি নাগরিক এবং দুই ভারতীয় টাউটকে আটক করেছে বিএসএফ।

সূত্রের খবর, আজ বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগরতলা রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করে। ধৃতরা হলেন — প্রীতম সরকার (২২), জেলা: লক্ষ্মীপুর, বাংলাদেশ, সুজন দাস (৩৭), জেলা: লক্ষ্মীপুর, বাংলাদেশ, কনক বণিক (৩২), জেলা: লক্ষ্মীপুর, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করেছে যে তারা দক্ষিণ জেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং রেলপথে বহি:রাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ তাদের আগরতলা রেলস্টেশনের প্রধান ফটকের সামনে থেকে আটক করে।

অন্যদিকে, একই দিনে খোয়াই জেলার আশারামবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের হাতে ধরা পড়েছে দুই বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় টাউট। সূত্রের মতে, স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে গণপিটুনি দেয়, যাতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে একজনকে খোয়াই জেলা হাসপাতালে ও অন্যজনকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, তারা খবর পেয়েছিল যে আশারামবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশি প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে দুই ভারতীয় দালালও রয়েছে। স্থানীয়দের সহায়তায় বিএসএফ চারজনকেই উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। খোয়াই থানার পুলিশ জানিয়েছে, দুই ভারতীয় টাউট ও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

রাজ্যের সীমান্ত এলাকায় এভাবে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top