News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বিরুদ্ধে বিজেপি ও যুব মোর্চার নেতাদের ক্ষোভ প্রকাশ
Image

কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বিরুদ্ধে বিজেপি ও যুব মোর্চার নেতাদের ক্ষোভ প্রকাশ

কৈলাসহর, ২ নভেম্বর : কৈলাসহরে কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি ও যুব মোর্চার নেতারা। রবিবার কৈলাসহর শহরের বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন বিজেপি ও যুব মোর্চার জেলা নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর, যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, সাধারণ সম্পাদক অরুন সাহা, জেলা কমিটির মুখপাত্র দেবাশীষ সেন এবং নারী নেত্রী চপলা রানী দেবরায়।

বিজেপির মুখপাত্র দেবাশীষ সেন অভিযোগ করেন, সম্প্রতি পাইতুরবাজার এলাকায় ঠিকাদারি কাজ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সময় কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার গাড়ি থেকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র বের করা হয়েছিল, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে কংগ্রেস বিধায়কের নেতৃত্বে প্রশাসনের অনুমতি ছাড়াই অস্ত্রসহ মিছিল বের করা হয়, যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন তিনি।

বিজেপির মুখপাত্র আরও বলেন, “বিরজিত সিনহার এ ধরনের কাজ নতুন কিছু নয়। তিনি অতীতেও কৈলাসহরে একাধিকবার সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন।” তিনি জানান, অতীতে তিনিও কংগ্রেস দলের সদস্য ছিলেন এবং ১৯৮৮ থেকে ১৯৯২ সালের কংগ্রেস জোট সরকারের সময় বিরজিত সিনহা মন্ত্রী ছিলেন। সেই সময় তিনি শুধু বিরোধী নয়, নিজ দলের কর্মীদের উপরও হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করেন দেবাশীষ সেন।

বিজেপি মুখপাত্র প্রশ্ন তোলেন, “মন্ত্রী থাকাকালীন সময়ে কেন্দ্রে কংগ্রেস সরকার থাকা অবস্থায় বিরজিত সিনহা কৈলাসহরে কী উন্নয়নমূলক কাজ করেছেন? জনগণের সামনে তা স্পষ্ট করে বলা উচিত।”

তিনি আরও জানান, বর্তমানে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী টিংকু রায় গত দু’বছরে কৈলাসহরে কয়েক কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন, যা কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা সহ্য করতে না পেরে রাজনৈতিক অশান্তি তৈরির চেষ্টা করছেন।

বিজেপির দাবি, বিরজিত সিনহার এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে হাজার হাজার যুব মোর্চা কর্মী এখন রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top