News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করবুক মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ জনগণের চলাচলে বিধিনিষেধ জারি
Image

করবুক মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ জনগণের চলাচলে বিধিনিষেধ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর:
গোমতী জেলার করবুক মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি রক্ষায় গোমতী জেলার জেলাশাসক এক আদেশে লবকান্তপাড়া বিওপি থেকে চাপলিনছড়া বিওপি পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ২৭ অক্টোবর, ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পর্যন্ত বলবৎ থাকবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র ১৬৩নং ধারায় জেলাশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

জেলাশাসক আদেশে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া উল্লেখিত দিনগুলিতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত চার জনের অধিক লোক জমায়েত করতে পারবেন না। কর্তব্যরত পুলিশ/সিআরপিএফ/বিএসএফ কর্মী ছাড়া কেউ লাঠি, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবে না। পুলিশ ও সরকারি কাজে কর্তব্যরত ব্যক্তি এবং ৩০০ মিটারের মধ্যে বসবাসকারী জনগণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top