কমলপুর, ২৬ অক্টোবরঃ গত ২৩ অক্টোবর বনধের সমর্থনে শান্তিরবাজার এলাকায় যে সংঘাতের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রাত প্রায় ১২টা নাগাদ সালেমা থানা এলাকার মহারানী থেকে রিয়াজ দেববর্মা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
সূত্রের খবর, রিয়াজ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত এলাকাবাসী পুলিশবাহিনীর গাড়িতে হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবুও পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।
অন্যদিকে, শান্তিরবাজার এলাকা থেকেও একই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রত্নদ্বীপ রুদ্রপাল নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বর্তমানে দুজনকেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বনধের দিন শান্তিরবাজার এলাকায় যেভাবে অশান্তি ও সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাতের হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে

