News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ডাকা ২৪ ঘন্টার বনধের প্রভাব আংশিক, সকাল থেকে পিকেটিং শুরু
Image

অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ডাকা ২৪ ঘন্টার বনধের প্রভাব আংশিক, সকাল থেকে পিকেটিং শুরু

আগরতলা, ২৩ অক্টোবর : অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ডাকা ২৪ ঘন্টার বনধের সর্মথনে রাজ্যে আংশিক প্রভাব পড়েছে। আজ সকাল থেকেই উত্তর গেইট, খোয়াই, আমবাসা, মাধববাড়ি, আশারামবাড়ি,বড়মুড়া বনধকে সফল করতে সর্মথনকারীরা পিকেটিং শুরু করেছেন। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বনধকে সফল করতে উপস্হিত ছিলেন ধর্মঘটকারীরা। তাছাড়া, বিভিন্ন রেল লাইনেও পিকেটিং করেছে কর্মীরা।

আজ সকাল ৫টা থেকে শুরু হয়েছে পিকেটিং বনধ সমর্থকারীদের। আগরতলা-খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ করে। সকাল ৫টা থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে দেশের জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রাসা সিভিল সোসাইটি। লেম্বুছড়া এলাকায় উপস্থিত ছিলেন এডিসির ই.এম রুনিয়েল দেববর্মা। রাজ্য বনধের সমর্থনে আগরতলা সহ ৪৫ টি স্থানে চলছে পিকেটিং।

রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, আগরতলা উত্তরগেটের সামনে শুরু কর্মীদের বনধ কর্মসূচি। জাতীয় পতাকা হাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন কর্মী সমর্থকেরা। এদিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দলের নেতৃত্ব রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top