News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৬ বছরের নাবালিকাকে তুলে এনে বিয়ে, অভিযুক্ত পলাতক, মাকে গ্রেফতার করল পুলিশ
Image

১৬ বছরের নাবালিকাকে তুলে এনে বিয়ে, অভিযুক্ত পলাতক, মাকে গ্রেফতার করল পুলিশ

আগরতলা, ২২ অক্টোবর : ১৬ বছরের এক নাবালিকাকে জোর করে তুলে এনে বিয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মধুপুর এলাকায়। মূল অভিযুক্তকে না পেলেও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় উদ্বিগ্ন শিশু সুরক্ষা কর্মীরা।

বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে চাইল্ড লাইন ও মধুপুর থানার পুলিশের একটি যৌথ দল অভিযানে নামে। অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে। নাবালিকার পরিবার বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। তবে তদন্তের ভিত্তিতে অভিযুক্তের মাকে গ্রেফতার করেছে পুলিশ।

চাইল্ড লাইন-এর সদস্যরা জানিয়েছেন, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আইনত অপরাধ। এই ঘটনার মাধ্যমে স্পষ্টভাবে শিশু সুরক্ষা আইনের লঙ্ঘন ঘটেছে।

Releated Posts

রাষ্ট্রবাদী নেতার বাড়িতে এনসিবি-র হানা, নগদ ৩৩ লক্ষাধিক টাকা ও বিপুল গাঁজা উদ্ধার

আগরতলা, ১১ এপ্রিল: গভীর রাতে বড়সড় সাফল্য পেল এনসিবি ও মধুপুর থানার পুলিশ। কমলাসাগরের দক্ষিণ মধুপুরের ধনছড়ী এলাকায়…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

নির্ভয়ে ভোটদানের আহ্বান মোহনপুরে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অধীন ১৩…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ১১ এপ্রিল: রাত পোহালেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে শনিবার কিরীট বিক্রম…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

জ্যোতিরাও ফুলের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

আগরতলা, ১১ এপ্রিল: ভারতবর্ষের প্রখ্যাত সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে-এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে তাৎপর্যপূর্ণ…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top