News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন পুলিশের মহা নির্দেশকের কাছে
Image

সাত দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন পুলিশের মহা নির্দেশকের কাছে

আগরতলা, ২১ অক্টোবর:
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সাত দফা দাবিপত্র নিয়ে আজ পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের প্রতিনিধি দল এদিনের ডেপুটেশনে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক নারীর ওপর নৃশংস ঘটনার উল্লেখ করে রাজ্যজুড়ে নারী নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাসে অন্তত দশটি ভয়াবহ ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটেছে, যার মধ্যে রয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৫: কৈলাশহর মহকুমার গৌরনগর ব্লকের লাটিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ৭ বছরের এক নাবালিকাকে তাঁর নিজের বাবা খুন করেন। ১৩ সেপ্টেম্বর ২০২৫: পূর্ব আগরতলার সাধুটলায় গীতা সূত্রধর নামে এক বধূকে শ্বশুরবাড়ির লোকজন খুন করে দেহ অগ্নিদগ্ধ অবস্থায় রেললাইনে ফেলে রাখে। ১৮ সেপ্টেম্বর ২০২৫: কৈলাশহর কোর্ট চত্বরে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে কাঁচারঘাট পাড়ার সুমন পাল নামে এক ব্যক্তি ধর্ষণ করে। ১৯ সেপ্টেম্বর ২০২৫: কাকড়াবনের মির্জা এলাকায় অঞ্জলী সরকার নামে এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর করে পুড়িয়ে হত্যা করা হয়।
এছাড়াও পানিসাগরে ১৪ মাসের এক শিশু কন্যার ধর্ষণ ও হত্যার ঘটনাসহ একাধিক ভয়াবহ ঘটনার উল্লেখ করা হয় ডেপুটেশনে।

এই প্রেক্ষিতে সংগঠনটি সাত দফা দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে: নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভিযোগ দায়ের করতে গেলে নির্যাতিতাকে পুলিশের পক্ষ থেকে পূর্ণ সহায়তা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট থানাগুলিকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। নির্যাতিতার নিরাপত্তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। শারীরিকভাবে নির্যাতিতাদের জন্য সরকারি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। খুন হওয়া নারীদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। পানিসাগরের ধর্ষণ ও খুন হওয়া শিশুর মাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

ডেপুটেশনে উপস্থিত নেত্রীরা বলেন, নারী নির্যাতনের ঘটনাগুলি ক্রমশ বাড়ছে, অথচ প্রশাসনের ভূমিকা অনেক ক্ষেত্রেই দায়সারা। এখনই কঠোর পদক্ষেপ না নিলে রাজ্যে নারীদের নিরাপত্তা আরও বিপন্ন হয়ে পড়বে।

সংগঠনের দাবি, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন অবিলম্বে এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করুক এবং দোষীদের কঠোর শাস্তি প্রদান করুক।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top