News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৪ অক্টোবরঃ আজ নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যখাতে চলমান ও আসন্ন প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কেন্দ্রের সহায়তা কামনা করেন।

এদিনের বৈঠকে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। যার মধ্যে রয়েছে ধলাই জেলার কুলাই এলাকায় পিপিপি মডেলে একটি মেডিকেল কলেজ স্থাপন করা।

আগরতলায় একটি তৃতীয় স্তরের চক্ষু হাসপাতাল স্থাপন। অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে।

এছাড়াও এদিনের সাক্ষাৎকারে এজিএমসি -র সুপার স্পেশালিটি ব্লকের জন্য উন্নত চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা -এর অধীনে বকেয়া দাবি নিষ্পত্তির জন্য অতিরিক্ত তহবিলের আবেদনও করেন বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রকল্পগুলি কার্যকর হলে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকার মানুষের চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে।

Releated Posts

এডিসি নির্বাচন : সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশ, পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি

আগরতলা, ১২ এপ্রিল : বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য…

ByBySandeep Biswas Apr 12, 2026

এডিসি নির্বাচনের প্রাকলগ্নের অশান্তির জের, জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তর বিশ্রামগঞ্জে

আগরতলা, ১২ এপ্রিল : ইভিএমের নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জম্পুইজলায় স্থাপিত স্ট্রং…

ByBySandeep Biswas Apr 12, 2026

মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ

আগরতলা, ১২ এপ্রিল ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জনজাতি কল্যাণ…

ByByReshmi Debnath Apr 12, 2026

শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান প্রদ্যোত কিশোর দেববর্মনের

আগরতলা, ১২ এপ্রিল: টিটিএএডিসি-র ২৮টি আসনে আজ সকাল থেকেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সকল…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top