আগরতলা, ৩ অক্টোবর : শনিবার আগরতলায় অনুষ্ঠিত হবে মায়ের গমন অনুষ্ঠান বা কার্নিভাল। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে এর জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কার্নিভালের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উপস্থিত থাকবেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যা সহ বিশিষ্টজনেরা। কার্ভিনাল অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মায়ের গমন কার্নিভালে অংশগ্রহণে এখনও পর্যন্ত ৩৮টি আবেদন জমা পড়েছে।
দুর্গা বাড়িতে নিয়ম মেনে অনুষ্ঠিত হলো দশমী পূজা। অনুষ্ঠিত হয়েছে মাকে বরণ করা ও সিঁদুর খেলা। রাজ্যের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার অন্তিম দিন। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বেশ ধুমধামে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার আনন্দ উপভোগ করেছেন। রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র বিপুল উৎসাহ উদ্দীপনায় পূজা মন্ডপগুলিতে ভক্ত প্রাণ মানুষের উপচে পড়া হয়েছে। মহা নবমী পার হয়ে আজ বিজয়া দশমী। আজ দুর্গতিনাশিনী দশভূজা দেবীকে বিদায় দেওয়ার দিন। সত্যিই মাকে বিদায় দিতে প্রতিটি মানুষের হৃদয় আকুল হয়ে উঠেছে। কিন্তু নিয়তির বিধি মেনে নিতেই হবে। মাকে বিদায় দিতেই হবে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পূজা মন্ডপে যথাযোগ্য মর্যাদায় মায়ের বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। মা বোনেরা নতুন সাজে সেজে দশমী যাত্রা করতে হাজির হন দূর্গা মন্ডপে।
বিজয়া দশমীতে মায়ের সিদুর খেলায় মত্ত হয়ে ওঠেন। আগামীর আহ্বান জানিয়ে মাকে বিদায় দেওয়া হয়। বিজয়া দশমী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো বেশিরভাগ ক্ষেত্রেই দূর্গা মন্ডপ বলে গুলিতে প্রতিমা আজও দর্শনার্থীদের জন্য রয়েছে। বিজয়া দশমী উপলক্ষে আগরতলা পৌরনিগমের ৪৪ নং ওয়ার্ড এর পক্ষ থেকে ঢুকলি বাজারে মিষ্টি বিতরণ ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করা হয়েছে। বিজয়া দশমি উপলক্ষে আগরতলা পৌরনিগমের ৪৪নং ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এদিন ৪৪নং ওয়ার্ডের প্রতিনিধিরা ডুকলী বাজারে এক কর্মসূচির মাধ্যমে জনতার সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি বিতরণ করেন। এই কর্মসূচী তে উপস্থিত ছিলেন আরতলা পৌরনিগমের মেয়র ইন কাউন্সিলার তথা ৪৪নং ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাষ্কর চক্রবর্তী।

