News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিধাই মোহনপুরে যুবককে প্রাণে মারার চেষ্টা

সিধাই মোহনপুরে যুবককে প্রাণে মারার চেষ্টা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নারী পাচার কাণ্ডকে ঘিরে ফের চাঞ্চল্য সৃষ্টি হলো সিধাই মোহনপুরের সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতে। প্রাণে মারার চেষ্টার ঘটনায় গুরুতর জখম হয়েছেন দীপক শীল নামে এক যুবক। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিজেপির মহিলা মেম্বার উজ্জ্বলা শীলসহ আরও তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নারী পাচারের ঘটনা সামনে আসে। গ্রামবাসীরা মিলে হাতেনাতে কয়েকজন বাংলাদেশি নারীকে আটক করেন। সেই সময় পাচারচক্রের সঙ্গে যুক্ত মোহনলাল সূত্রধর, গৌরজিত সূত্রধর ও ইন্দ্রজিৎ সূত্রধর পালিয়ে যায়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন স্থানীয় যুবক দীপক শীল।

অভিযোগ, এর জেরেই বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা মোহনলাল সূত্রধর ও তাঁর সঙ্গীরা দীপক শীলের উপর চড়াও হয়ে প্রাণে মারার চেষ্টা চালায়। দীপকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে বিজেপি মেম্বার উজ্জ্বলা শীল তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। সেই সময় তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নেশা কারবারি ও নারী পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার পরও মোহনলাল সূত্রধর এবং গৌরজিত সূত্রধর এখনও পলাতক। অভিযোগ আরও, বিজেপির শাসনে সাধারণ মানুষ তো বটেই, এমনকি দলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও নিরাপদ নন।
বর্তমানে গুরুতর আহত দীপক শীল জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিধাই মোহনপুরের সাতডুবিয়া এলাকা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top