News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতন না পেয়ে তীব্র আর্থিক সংকটে ২৬ জন কর্মী, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে ডেপুটেশন
Image

বেতন না পেয়ে তীব্র আর্থিক সংকটে ২৬ জন কর্মী, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ২২ আগস্ট: টানা পাঁচ মাস ধরে বেতন বন্ধ। চরম আর্থিক সংকটে দিন গুনছেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে এমভিইউ প্রকল্পে নিযুক্ত ২৬ জন চালক, সহকারী ও কল এক্সিকিউটিভ। বৃহস্পতিবার তারা সম্মিলিতভাবে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন জমা দেন এবং তাদের বকেয়া বেতন ও অন্যান্য দাবিদাওয়া দ্রুত মেটানোর আহ্বান জানান।

ডেপুটেশনে কর্মীরা অভিযোগ করেন, প্রকল্প শুরুর দিন থেকেই বেতন প্রদানে অনিয়ম ও দেরি হচ্ছে। গত পাঁচ মাস ধরে এক টাকাও না পাওয়ায় পরিবারের খরচ চালানো থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানো পর্যন্ত তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।

কর্মীদের বক্তব্য, তারা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এমভিইউ প্রকল্পে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। পশুপালকদের দরজায় দরজায় পৌঁছে সেবা দেওয়া, সময়মতো কল রিসিভ করা, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ সামলাচ্ছেন তারা। অথচ এত কষ্ট করেও মাসের পর মাস বেতন না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

এদিন তাদের ডেপুটেশনে তিন দফা মূল দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলি হল, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া, ভবিষ্যতে নিয়মিত ও সময়মতো বেতন প্রদানের নিশ্চয়তা, চালক ও সহকারীদের পদ স্থায়ীকরণ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রদান।
এখন দেখার দপ্তর তাদের দাবিগুলি মেনে নেয় কিনা ।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top