বিশালগড়, ২০ আগস্ট: বিশালগড় মহকুমা হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে বুধবার সকালে। মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আগরতলা জিবিপি হাসপাতালে মর্গে। আগামী ৭২ ঘণ্টা সেখানেই মৃতদেহ রাখা হবে।
হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালবেলায় মৃত্যু হয় তার। ও বৃদ্ধের কোনো নাম পরিচয় জানা যায়নি। বৃদ্ধের মৃত্যুর পর বিশালগড় থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়। বিশালগড় হাসপাতালে মৃতদেহ ৭২ ঘণ্টা সংরক্ষন করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় মৃতদেহ জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সেখানেই রাখা হবে মৃতদেহ। বৃদ্ধের নাম পরিচয় ও নিকট আত্মীয়ের সন্ধান চালাচ্ছে পুলিশ।

