News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলস্টেশন থেকে এক নাবালিকা ও এক যুবককে আটক করল বজরং দল, যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের নাবালিকার মায়ের
Image

রেলস্টেশন থেকে এক নাবালিকা ও এক যুবককে আটক করল বজরং দল, যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের নাবালিকার মায়ের

আগরতলা, ৭ আগস্ট: আগরতলা রেল স্টেশন থেকে এক নাবালিকা ও এক যুবককে আটক করল বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কার্যকর্তারা। তাদেরকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মহিলা থানায় নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ তুলে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নাবালিকার মা। অভিযোগ ওই নাবালিকাকে জোরপূর্বক ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিল ওই যুবক।

ঘটনার বিবরণে নাবালিকার মা জানিয়েছেন, গতকাল গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার জন্য উনার মেয়ে দুপুর দুটো নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সে বাড়িতে আসেনি। যে যুবকের সঙ্গে আজ তাকে রেল স্টেশনে পাওয়া গেছে তাকে তারা চেনেন না, সে ভিন্ন সম্প্রদায়ের। জোরপূর্বক আপনার মেয়েকে নিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

এদিকে এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলার কার্যকর্তা কৌশিক পাল জানান, আজ সকালে রেলে স্টেশনে এক হিন্দু নাবালিকা ও মুসলিম যুবককে দেখে সন্দেহ হয় জনাকয়েক বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের। সঙ্গে সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মেয়েটির বয়স ১৬ বছর, তার বাড়ি জিবি ইন্দ্রনগর। ছেলেটির নাম আনসার উদ্দিন। তারা ব্যাঙ্গালোর যাচ্ছে। সঙ্গে সঙ্গে জিআরপি থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। অভিযোগ ছেলেটি গতকাল জোরপূর্বক নাবালিকা মেয়েটিকে আটক করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আজ ঐ মেয়েকে পাচারের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top