News Flash

Image

একই রাতে তিনটি স্কুলে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৬ আগস্ট : রাতের আঁধারে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহর শহরে একসাথে তিনটি স্কুলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। খোদ শহরের উপকন্ঠে রাতের অন্ধকারে বনেদী স্কুলগুলোতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতংক বিরাজ করছে।

জানা গিয়েছে, গতকাল রাতে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট, এবং শ্রীরামপুর স্কুল চুরি সংঘটিত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। চুরি কান্ডের ব্যাপারে আশ্রম স্কুলের প্রধানশিক্ষক অসীম চক্রবর্তী জানান যে, বুধবার সকালবেলা স্কুলের এক স্টাফ থেকে ফোন পেয়ে স্কুলে এসে দেখতে পান যে, স্কুলের মূল গেইটেই তালা ভাঙ্গা এবং স্কুলের অফিস রুমের সমস্ত গডরেজ ভাঙ্গা অবস্থা রয়েছে। সাথে সাথেই কৈলাসহর থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে ঘটনার যাবতীয় খোঁজ খবর নিয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় যে, স্কুলের অফিস রুমের আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথী সহ কাগজ পত্র নিয়ে যায় চোরের দল। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীর স্বল্পতার কারনে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের নাইট গাইডকে দিয়ে দিনের বেলায় অফিসের কাজে লাগানো হয়েছে বিগত দুই বছর ধরে। যারফলে বিগত দুই বছর ধরে স্কুলে নাইট গাইড নেই। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চুরেরা চুরি কান্ড ঘটিয়েছে। শহর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে চুরির ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। এভাবে শহরের উপকন্ঠে বনেদী স্কুলগুলোতে চুরেরা চুরি কান্ড করায় পুলিশের ভুমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা, রাতে পুলিশের পেট্রোলিং থাকলে এরকম ঘটনা ঘটতো না বলে শহরবাসীর অভিমত। খোদ শহর এলাকায় এরকম চুরি কান্ড ঘটলে প্রত্যন্ত গ্রামে কিংবা এডিসি এলাকায় কি হবে তা সহজেই অনুমেয় করা যায়।

উল্লেখ্য চলতি সপ্তাহে কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় মনু সোনামারা এলাকায় রাতের অন্ধকারে দুইটি দোকান চুরি হয়েছে। একের পর এক চুরি কান্ড ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করছে। সাম্প্রতিক কালে কৈলাসহরের বিভিন্ন এলাকায় চুরি কান্ড ঘটলেও একটি ক্ষেত্রেও পুলিশ সাফল্য দেখাতে পারেনি। দোকান চুরির পর এক রাতে একসাথে তিনটি স্কুলে চুরি কান্ড ঘটায় কৈলাসহর থানার পুলিশের ব্যর্থতাই প্রকাশ্যে এসেছে বলে সামাজিক মাধ্যমে পুলিশের সমালোচনা শুরু হয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top