News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভগবাননগর ডলুছড়া এলাকাবাসীর রাস্তা ও জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

ভগবাননগর ডলুছড়া এলাকাবাসীর রাস্তা ও জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ আগস্ট : ভগবাননগর ডলুছড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দারা আজ দুপুর ১২টা নাগাদ কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন। রাস্তার বেহাল দশা ও পানীয় জলের অভাব দূর করার দাবিতেই এই পথ অবরোধে সামিল হন এলাকার অন্তত ৭০টি পরিবারের সদস্যরা।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের ভিতরের রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়ে থাকলেও কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বারবার পঞ্চায়েত, বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। বিশেষ করে এলাকার প্রধান নেহারুন বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা—তিনি নাকি এলাকার সুখ-দুঃখে পাশে থাকেন না।

বিক্ষুব্ধদের অভিযোগ, রাস্তার এতটাই বেহাল দশা যে পানীয় জল সরবরাহকারী গাড়িও জাতীয় সড়ক থেকে গ্রামের ভিতরে ঢুকতে পারে না। ফলে স্বাস্থ্যবিধান ও পাণীয় জল দপ্তরের তরফে যে জল সরবরাহ করা হয়, তা জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা শুনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।

ডিসিএম জানান, “রাস্তাটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যেই জানানো হয়েছে। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top