আগরতলা, ১ আগস্ট: সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ১৮তম সদর মহকুমা সম্মেলন আগামী ৯ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে আজ শহরে প্রচারসজ্জা করেছেন নারীনেত্রীরা।
এবারে মূলত নারী নির্যাতনকারীদের শাস্তি প্রদান এবং রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখেই সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারী নেত্রীরা জানান, এবারের এই সম্মেলনে বিভিন্ন দাবিকে সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ, জল, গ্যাসের কর বৃদ্ধি, গোমতী দুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হবে গণতান্ত্রিক নারী সমিতি। এছাড়াও সম্প্রদায়িক হানাহানি বন্ধ, ও নারীদের সুরক্ষার সুনিশ্চত করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।

