News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো পূর্ব আগরতলা থানার পুলিশ
Image

চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা, ১৮ জুলাই: বিভিন্ন সময়ে রাজধানী আগরতলার বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোট তিনটি বাইক উদ্ধার করে আজ প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ।

পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, বিভিন্ন সময়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে তিনটি বাইক চুরি হয়েছিল। গত জুন মাসে এই চুরির মামলাগুলি গৃহীত হয়। পরবর্তীতে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযানে নেমে চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আজ আদালতের নির্দেশ অনুসারে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে চুরি যাওয়া বাইকগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top