News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী গণনা
Image

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী গণনা

আগরতলা, ৭ জুলাই: দুই মাস তের দিন পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে প্রণামী গণনা শুরু হয়েছে। নিরাপত্তা ও সুশৃংখলভাবে গণনা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এদিন ১৪টি প্রণামী বাক্স এবং একটি সিন্ধুক খোলা হয়। গণনার কাজে ১৮ জন কর্মী নিয়োজিত আছেন। প্রাপ্ত প্রণামী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সেবার কাজে, মন্দির পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, মাতাবাড়ির প্রণামী বাক্সে মার্কিন ডলার থেকে বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে। যেমন, ভুটান, বাংলাদেশী, নেপাল সহ একাধিক দেশের মুদ্রা পাওয়া গিয়েছে। তাতে, স্পষ্ট যে মাতাবাড়িতে বিভিন্ন দেশ থেকে পূর্ণার্থীরা মায়ের দর্শনের জন্য আসছেন। গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ আশা করছে, এবার প্রচুর পরিমাণে প্রণামী সংগ্রহ হবে, যা মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়ক হবে।

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top