সি.আই.আই. বাৎসরিক বাণিজ্য শিখর সম্মেলন: নীতি আয়োগের সিইও বি.ভি.আর.সুব্রহ্মণ্যম

নতুন দিল্লি, ৩০ মে: দেশের বিকাশের স্বার্থে উৎপাদন, শিক্ষা এবং শক্তি খাতে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি.ভি.আর. সুব্রহ্মণ্যম। পাশাপাশি তিনি শিল্পক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।

আজ সি.আই.আই. বাৎসরিক বাণিজ্য শিখর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, জাতীয় উৎপাদন মিশন একটি বিস্তৃত সংস্থা হবে, যার দায়িত্ব থাকবে সঠিক দিকনির্দেশ, নিয়ন্ত্রণ এবং কীভাবে কাজ হবে তা নিশ্চিত করার।
তিনি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে পরিবর্তনের উপরও জোর দেন এবং দেশের যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য নতুন পথ খুঁজে বের করার আহ্বান জানান।
সুব্রহ্মণ্যম আরও বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য মহিলাদের কর্মশক্তিতে অন্তর্ভুক্তি একান্ত প্রয়োজনীয়। এই প্রসঙ্গে তিনি মহিলাদের আরও বেশি করে বিভিন্ন খাতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।