আগরতলা, ২৮ মে : গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ আজ সকালে ওএনজিসি ফাস্ট গেট সংলগ্ন একটি গাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সাব ইন্সপেক্টরিয়ে মৃণাল পাল।
সাব ইন্সপেক্টরিয়ে মৃণাল পাল বলেন, গোপন খবরের ভিত্তিতে আমতলী থানায় খবর আসে গাড়ি করের গাঁজা মধুপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবে। ওই খবরের পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু অভিযানের আঁচ করতে পেরপ গাড়ির চালক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। ওএনজিসি ফাস্ট গেট সংলগ্ন এলাকায় আসামাত্রই ওই গাড়িটি অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

