আগরতলা, ২৩ মে : যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে হঠাৎই সুরজ আলীর বাড়ির দরজায় এসে পড়ে একটি লজ্জাবতী বানর। সাধারণত গভীর বনে দেখা মেলে এই বিরল প্রাণীটির।
পরিবারটি বানরটিকে আটকে রাখলেও বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, কারণ সুরজ আলীর কাছে কোনো নম্বর ছিল না। আজ সকালেও বন দপ্তর থেকে কেউ ঘটনাস্থলে আসেননি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতি। বিশেষজ্ঞদের মতে, বন ধ্বংসের ফলেই এই ধরনের প্রাণীরা লোকালয়ে চলে আসছে।এলাকাবাসীরা বন দপ্তরের কাছ থেকে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

