আগরতলা, ১৬ মে : কেন্দ্রীয় সরকার স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে জিরানীয়ায় অত্যাধুনিক মানের ইকো পার্ক নিমার্ণের জন্য অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই পর্যটন দপ্তরের উদ্যোগে এই পার্কের নিমার্ণের কাজ শুরু করা হবে। আজ এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শচীন্দ্র নগর কলোনীতে কলকাতার নিকো পার্কের আদলে যেই অত্যাধুনিক মানের ইকো পার্ক নিমার্ণ করা হবে। সেই প্রস্তাবিত জায়গার ভূমি দাতাদের নিয়ে আজ জিরানীয়া মহকুমা শাসকের কার্যালয়ে আজ পর্যটন দপ্তরের অধিকর্তা, জিরানীয়া মহকুমা শাসক এবং এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিগণ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে চুড়ান্ত পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করি ।

