News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পদ্মশ্রী যোগগুরু বাবা শিবানন্দ প্রয়াত, বয়স হয়েছিল ১২৮, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

পদ্মশ্রী যোগগুরু বাবা শিবানন্দ প্রয়াত, বয়স হয়েছিল ১২৮, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বারাণসী, ৪ মে : পদ্মশ্রী যোগগুরু স্বামী শিবানন্দ প্রয়াত হয়েছেন বারাণসীতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ১২৮ বছর, এমনটাই দাবি তাঁর শিষ্যদের। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে গত ৩০ এপ্রিল তাঁকে বারাণসীর বিইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ রাখা হয়েছে কাবীরনগর কলোনিতে তাঁর নিজ বাসভবনে, যেখানে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসছেন। শিষ্যরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে এক্স-এ লেখেন, “যোগ অনুশীলনকারী ও কাশীর বাসিন্দা শিবানন্দ বাবাজীর প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর যোগ ও সাধনায় নিবেদিত জীবন দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সমাজের সেবায় যোগের মাধ্যমে অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। শিবানন্দ বাবার শিবলোক গমন কাশীর সমস্ত বাসিন্দা এবং তাঁর অসংখ্য অনুগামীর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।”

১৮৯৬ সালের ৮ আগস্ট, বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় জন্ম হয় বাবা শিবানন্দের। মাত্র ছয় বছর বয়সে দারিদ্র্য ও অনাহারে তিনি তাঁর পিতামাতাকে হারান। এরপর থেকেই এক কঠোর ও সংযমিত জীবনযাপন শুরু করেন তিনি। অর্ধভোজন, সুশৃঙ্খল রুটিন, এবং আত্মনিয়ন্ত্রণ ছিল তাঁর জীবনের মূল ভিত্তি। ওঙ্কারানন্দ নামক এক সন্ন্যাসীর আশ্রয়ে এসে তিনি আধ্যাত্মিক শিক্ষা ও জীবনদর্শন লাভ করেন।

২০২২ সালে যোগ ও আধ্যাত্মিক ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। শিষ্যরা বলেন, প্রতিদিন ভোর ৩টায় উঠে তিনি যোগচর্চা করতেন, নিজ হাতে নিজের সমস্ত কাজ করতেন। সেদ্ধ খাবার খেতেন এবং খাটে নয়, মাটির চাটাইয়েই বিশ্রাম নিতেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ তিনি লেখেন, “কাশীর খ্যাতনামা যোগগুরু ‘পদ্মশ্রী’ স্বামী শিবানন্দ জির পরলোকগমনের খবরে আমি গভীরভাবে শোকাহত। ‘যোগ’ ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই।”

তিনি আরও বলেন, “আপনার সাধনা ও যোগময় জীবন সমাজের জন্য এক মহান প্রেরণা। আপনি যোগের প্রসারে আপনার গোটা জীবন উৎসর্গ করেছেন। আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি, যেন তিনি এই পবিত্র আত্মার সদগতি দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত অনুগামীদের এই গভীর শোক সহ্য করার শক্তি দেন। ওম শান্তি।”

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top