ওয়াশিংটন,১ মে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গতকাল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেন।
একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ড. জয়শঙ্কর জানান, কাশ্মীরের পাহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তিনি বলেন, এই বর্বর হামলার সঙ্গে জড়িত অপরাধী, তাদের মদতদাতা এবং ষড়যন্ত্রকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
ড. জয়শঙ্কর আরও জানান, উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।
2025-05-01

