News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে পুর নিগমের নতুন উদ্যোগে
Image

আগরতলায় জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে পুর নিগমের নতুন উদ্যোগে

আগরতলা, ২৮ এপ্রিল:
বাম আমলের দুরবস্থা এখন কেবলই স্মৃতি। এক সময় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত গোটা আগরতলা শহর। শহরবাসীকে নিত্যদিনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা। প্রবল বৃষ্টির পরেও শহরবাসী এখন নিশ্চিন্ত, কারণ শহরের প্রতিটি পাম্প এখন পুরোপুরি সচল রয়েছে।

আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বেশ কয়েকটি পাম্পের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গনরাজ চৌমুহনী এলাকার চারটি পাম্পের স্থানান্তর। আগের তুলনায় এই পাম্পগুলোকে আরও সাত ফুট উঁচু করে পুনঃস্থাপন করা হয়েছে, যাতে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয়।

সোমবার গনরাজ চৌমুহনীতে বসানো এই চারটি পাম্পের কার্যকারিতা খতিয়ে দেখেন পুর নিগমের আধিকারিকরা। পরিদর্শনে ছিলেন সুজয় চৌধুরী, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং জয়দেব চক্রবর্তী, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার। আধিকারিকরা জানান, পাম্পগুলোর কাজের গতি অত্যন্ত সন্তোষজনক এবং এতে শহরের জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top