শ্রীভূমিতে এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ

শ্রীভূমি (অসম) ২৩ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের চলতি এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয় বিভাগ এই কেরোসিন কার্ড পিছু ০.১০১ লিটার করে জেলার শহর ও গ্রামাঞ্চলের উপভোক্তাদের বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে।