নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ব্রাজিলে কৃষির সঙ্গে সম্পর্কিত নানা ধরনের অভিজ্ঞতা ও কৌশল অর্জন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। জানালেন নিজের মনের কথা। শিবরাজ জানালেন, কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অভিজ্ঞতা অর্জন করে তিনি সমৃদ্ধ। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “ব্রাজিলে থাকাকালীন, আমি বিভিন্ন অভিজ্ঞতা ও কৌশল দিয়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। এখানে আমি কৃষিকাজ পর্যবেক্ষণ করছি এবং অনেক নতুন জিনিসও শিখছি।” তিনি বলেন, “আমি এখানকার সেচ ব্যবস্থা দেখেছি। টমেটো ফসলে সেচ দেওয়ার জন্য স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে – এই জলে পুষ্টি (ইউরিয়া) দ্রবীভূত আছে।”
—————

