হাঁসফাঁস গরমে স্বস্তির বৃষ্টি আগরতলায়

আগরতলা, ১৬ এপ্রিল: তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে সোমবার দুপুরের বৃষ্টিতে কিছুটা স্বস্তির নিশ্বাস নিয়েছে রাজ্যবাসী।

গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে মানুষ নাজেহাল পরিস্থিতি শিকার হচ্ছিল। এবছরের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। অবশেষে আজ দুপুরে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী।

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামীকাল সর্বোচ্চ ৩২ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।