অশোকনগর, ১১ এপ্রিল (হি.স.): ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্প্রসারিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইসাগড়ে আনন্দপুর ধাম পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসাগড় তহসিলের গুরুজি মহারাজ মন্দির পরিদর্শন করেন ও প্রার্থনা করেছেন। মন্দিরে পুজো দেওয়ার পর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
2025-04-11

