জম্মু-শ্রীনগর সড়ক খোলা, মুঘল রোড বন্ধ

জম্মু, ১১ এপ্রিল (হি.স.) : শুক্রবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের দুই দিকই খোলা রয়েছে, তবে মুঘল রোড সহ একাধিক রুট এখনও বন্ধ। ভারী যানবাহন শুধু জম্মু থেকে শ্রীনগরের দিকে যেতে পারবে বলে জানা গেছে। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি ভালো থাকলে শ্রীনগর-কারগিল এর রাস্তায় একদিকে যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে।