বিধাকয়দের মধ্যে ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা জম্মু ও কাশ্মীর বিধানসভায়

জম্মু, ৯ এপ্রিল (হি.স.): ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে বুধবারও অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। বুধবার বিধানসভা চত্বরেই হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়করা। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে দুপুর একটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভার অধিবেশন।

ওয়াকফ আইন নিয়ে আলোচনার দাবি জানান ন্যাশনাল কনফারেন্স বিধায়করা। এরপর হইহট্টগোল তৈরি হয়। বিধানসভা চত্বরেই হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়করা। এরপর দুপুর একটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভার অধিবেশন।