নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল:
রামনগর মন্ডলের ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পথ চলতি সাধারণ নাগরিকের মধ্যে ঠান্ডা পানীয় ও ফল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেশন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৭ রামনগর মন্ডলের উদ্যোগে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করলেন আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকার বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কর্পোরেটর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার বলেন ভারতীয় জনতা পার্টির ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই রামনগর মন্ডলের উদ্যোগে ৩৬ নম্বর ওয়ার্ডে পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় এবং ফল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এ ধরনের সেবামূলক কর্মসূচিতে দলের প্রত্যেক নেতা কর্মী সমর্থককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

