News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটারের নামে লুটপাট ও বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে বটতলায় তীব্র বিক্ষোভ
Image

স্মার্ট মিটারের নামে লুটপাট ও বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে বটতলায় তীব্র বিক্ষোভ

আগরতলা, ৭ এপ্রিল: জনস্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন এবং বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে পালিত প্রতিবাদ সপ্তাহের অঙ্গ হিসেবে আজ বটতলা এলাকায় বিক্ষোভ সভার আয়োজন করে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।

বিক্ষোভসভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ সাধারণ গ্রাহকরাও। সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী বলেন, স্মার্ট মিটারের আড়ালে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, বিদ্যুৎ পরিষেবার নামে শুরু হয়েছে কর্পোরেট মুনাফার খেলা।

তিনি আরও জানান, বিদ্যুৎ পরিষেবাকে জনগণের হাত থেকে ছিনিয়ে নিয়ে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে, যা জনস্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি, বিদ্যুৎ পরিষেবা মৌলিক অধিকার এবং তা জনস্বার্থে সরকার পরিচালিত হওয়াই একমাত্র যুক্তিসঙ্গত পথ।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের উদ্দেশে দাবিও জানানো হয়— স্মার্ট মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণের প্রক্রিয়া বাতিল করতে হবে।

Releated Posts

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top