News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি বিতর্কে পরিত্যক্ত টাউন হলের পুনরাবৃত্তি! বিতর্কিত জমিতে ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ ঘিরে আশঙ্কায় কুমারঘাটবাসী
Image

জমি বিতর্কে পরিত্যক্ত টাউন হলের পুনরাবৃত্তি! বিতর্কিত জমিতে ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ ঘিরে আশঙ্কায় কুমারঘাটবাসী

বৈদ্যনাথ ভট্টাচার্য, কুমারঘাট, ৭ এপ্রিল: কুমারঘাটে জমি বিতর্ক ফের একবার সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান টাউন হল আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে জমি সংক্রান্ত বিরোধের কারণে। আর এবার সেই একই পথে হাঁটতে চলেছে বর্তমান সরকার বলেই মনে করছে কুমারঘাটবাসী।

প্রসঙ্গত, কুমারঘাটে পানীয় জলের ঘাটতি দীর্ঘ দিনের। দেও নদীর উপর স্থাপিত ৯১ মাইল এলাকার পুরনো ট্রিটমেন্ট প্লান্ট বহু আগেই কার্যকারিতা হারিয়েছে। ফলে নতুন একটি ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬ কোটি টাকা এবং রাজস্থানের একটি সংস্থা কাজের দায়িত্ব পেয়েছে।

নতুন প্লান্ট নির্মাণের জন্য হালাইমুড়া এলাকাকে বেছে নেওয়া হলেও, সেই জমি ঘিরে চলছে তীব্র বিতর্ক। রমা দাস নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার সেই জমিকে নিজেদের বলে দাবি করছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে।

এমন অবস্থাতেও রাজ্য সরকারের ডিডব্লিউএস (DWS) দপ্তর এবং স্থানীয় বিধায়ক ভগবান দাসের নির্দেশে বিতর্কিত জমিতে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে কুমারঘাটবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, টাউন হলের মতোই এই প্রকল্পও মাঝপথে থেমে যেতে পারে।

উল্লেখ্য, ২০১০-এর দশকে বাম সরকারের আমলে টাউন হল নির্মাণের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় করা হলেও, জমি নিয়ে বিরোধের কারণে আজ তা পরিত্যক্ত। সেই একই ভুল বর্তমান সরকারও করছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—যদি আবারও সরকারি অর্থের অপচয় ঘটে, তবে তার দায়িত্ব কে নেবে? কুমারঘাটবাসীর দাবি, সরকারের উচিত প্রকল্প শুরুর আগে জমির আইনি অবস্থান সুনিশ্চিত করা এবং পুনরায় টাউন হলের ঘটনার পুনরাবৃত্তি রুখে দেওয়া।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top