News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীর শ্রীলঙ্কা সফর শেষ, মাহো-অনুরাধাপুরা রেললাইনের সিগন্যালিং সিস্টেমের উদ্বোধন
Image

মোদীর শ্রীলঙ্কা সফর শেষ, মাহো-অনুরাধাপুরা রেললাইনের সিগন্যালিং সিস্টেমের উদ্বোধন

কলম্বো, ৬ এপ্রিল (হি.স.): শ্রীলঙ্কা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে রবিবার যৌথভাবে মাহো-অনুরাধাপুরা রেললাইনের সিগন্যালিং সিস্টেমের উদ্বোধন করেছেন – এটি ভারত সরকারের সমর্থিত একটি প্রকল্প। তাঁরা অনুরাধাপুরা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনেরও উদ্বোধন করেন।

শ্রীলঙ্কার অনুরাধাপুরায় এদিন সকালে জয় শ্রী মহা বোধি মন্দিরেও যান প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে। শ্রীলঙ্কা সফর শেষে রবিবারই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, “যোগাযোগ বৃদ্ধি এবং বন্ধুত্ব বৃদ্ধি! অনুরাধাপুরায়, রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকে এবং আমি যৌথভাবে বিদ্যমান মাহো-ওমানথাই রেললাইনের ট্র্যাক আপগ্রেডেশনের উদ্বোধন করেছি। মাহো-অনুরাধাপুরা অংশে একটি উন্নত সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপনের সাথে জড়িত সিগন্যালিং প্রকল্পটিও চালু করা হয়েছে। শ্রীলঙ্কাকে তাদের উন্নয়ন যাত্রার বিভিন্ন দিকগুলিতে সমর্থন করতে পেরে ভারত গর্বিত।”

Releated Posts

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top