আগরতলা, ২৮ মার্চ : গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পত্রিকা বিতরকের। আজ দুপুরে আমতলী থানাধীন হাঁপানিয়া এলাকায় পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মী তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে আমতলী থানাধীন হাঁপানিয়া এলাকায় একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। তাতে রাস্তায় লুটিয়ে পড়েন পত্রিকা বিতরক আশিস দেব (৪৬) । সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



















