News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, স্বল্প সময়ের জন্য যোগ দিলেন রাহুল
Image

সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, স্বল্প সময়ের জন্য যোগ দিলেন রাহুল

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তৃণমূল কংগ্রেস সাংসদদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে মনরেগা তহবিল বন্ধ করে দিয়েছে। তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচিতে স্বল্প সময়ের জন্য যোগ দেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, জুন মালিয়া, সায়নী ঘোষ প্রমুখ কেন্দ্রের বিরুদ্ধে সরব হন।

পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় তহবিল সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা বলে আসছি, পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় তহবিল রাজ্যকে দেওয়া উচিত। শিবরাজ চৌহান (কেন্দ্রীয় কৃষিমন্ত্রী) বাঙালি জনগণের বিরুদ্ধে। তাঁরা সেখানে (পশ্চিমবঙ্গ) সরকার গঠনের চেষ্টা করছে, কিন্তু তাঁরা তা করতে পারবে না…তাঁরা দরিদ্রদের জন্য কিছুই করছে না। শিবরাজ চৌহান ধনীদের জন্য একজন ‘দালাল’। তিনি কখনও মধ্যপ্রদেশের দরিদ্রদের জন্য কাজ করেননি।”

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top