News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথিবীতে ফিরলেন সুনীতা ও বুচ, এখন থাকবেন নাসার বিশেষ বিশ্রামাগারে
Image

পৃথিবীতে ফিরলেন সুনীতা ও বুচ, এখন থাকবেন নাসার বিশেষ বিশ্রামাগারে

ফ্লোরিডা, ১৯ মার্চ (হি.স.): গিয়েছিলেন আট দিনের জন্য, কিন্তু কাটাতে হয়েছে দীর্ঘ ৯ মাস। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এলেন নভশ্চর সুনীতা উইলিয়ামস। ফিরেছেন তাঁর সঙ্গী বুচ উইলমোরও। ভারতীয় সময় অনুসারে, বুধবার ভোরে দুই নভশ্চরকে নিয়ে নিরাপদে পৃথিবীতে পৌঁছেছে স্পেসএক্স-এর ড্রাগন যান। মহাকাশযান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মেলে প্যারাশুট। তার পর ধীরে ধীরে সেটি নেমে আসে আমেরিকার ফ্লোরিডার কাছাকাছি সমুদ্রে।

পরিকল্পনামাফিক সেখানে আগে থেকে প্রস্তুত রাখা জাহাজে তুলে নেওয়া হয় সুনীতা এবং বুচকে। গত বছরের জুনে মহাকাশ স্টেশনে যাওয়ার পরে তাঁদের নভোযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে মহাকাশেই আটকে পড়েছিলেন তাঁরা। বেশ কয়েক বার চেষ্টার পরে অবশেষে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারল নাসা। সাধারণত দীর্ঘ সময় মহাকাশে থাকার পরে নভশ্চরদের শরীরে কিছু সমস্যা দেখা দেয়। তাই তাঁরা এখনই বাড়ি ফিরতে পারবেন না, কাটাতে হবে নাসার বিশেষ বিশ্রামাগারে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top