News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুকুর হত্যায় অভিযুক্ত বাদর জমাতিয়া গ্রেফতার
Image

কুকুর হত্যায় অভিযুক্ত বাদর জমাতিয়া গ্রেফতার

আগরতলা, ১৫ মার্চ: কুকুর হত্যায় অভিযুক্ত বাদর জমাতিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। ওই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ডাঃ রনবীর রায়, পসম এবং কে নাইন সংস্থার প্রতিনিধিরা। তারা পৃথক পৃথকভাবে পুলিশ এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ তেলিয়ামুড়া থানাধীন গর্জনতলি হদ্রাই পাড়া, তেলিয়ামুড়াতে একটি নিরীহ কুকুরকে চরম নিষ্ঠুরতার একটি কাজ সংঘটিত করে। বিশ্বপখা জামাতিয়া ওরফে বাদরহরি কুকুরটি মারা যাওয়া পর্যন্ত (অত্যাচার করে) কয়েকবার পিটিয়ে একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করতে দেখা গেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ করা হয়েছিল যা ১১ মার্চ আপলোড করা হয়েছিল। তারই পরিচিত ব্যাক্তি বুচুক জামটিয়া একই স্থানের তেলিয়ামুড়ার বাসিন্দা।

এরপরই বিভিন্ন সামাজিক সংস্থা এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত কে আটক করার জন্য চেষ্টা শুরু করে। পাশাপাশি তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর ও সামাজিক মাধ্যমে সোচ্চার হন। পাশাপাশি পশ্চিম থানায় একটি মামলাও করেছিলেন। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ লুকিয়ে থাকা অভিযুক্তকে আটক করার জন্য একটি টিম তৈরি করে ঘটনার তদন্ত শুরু করে।
অবশেষে শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ নৃসংশভাবে একটি নিরিহ প্রানী কে হত্যার অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বসদরহরিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ জানান,শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বাদরহরিকে কে রবিবার খোয়াই আদালতে সোপর্দ করা হবে বলে খবর।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top